August 31, 2026, 12:58 pm
শিরোনামঃ
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা এবং আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির নেপালে নিহত বেড়ে ৯০৩ ; দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক হবে তুরস্কে যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৪জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও তিনজন।

আজ শনিবার বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাইককান্দি গ্রামের মোতালেব মোল্যা (৭০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল  শেখ (৪৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী মোতালেব মারা যান।

তিনি জানান, আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে স্ত্রী দেলোয়ারা বেগম মারা যান। ওবায়দুল শেখ ও বাকী একজন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা গেছেন। ওসি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

আজকের বাংলা তারিখ



Our Like Page