October 9, 2026, 11:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে ২ হাজার ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ও কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষক প্রতি গম ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। গমে ৮৫০ জন কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার পেয়েছেন।

সরিষায় এ মৌসুমে ১ হাজার কৃষককে প্রণোদনার বীজ-সার দেওয়া হয়েছে। কৃষক প্রতি ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

সূর্যমুখীতে (ওপি) ১০ জন কৃষক ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার পেয়েছেন। সূর্যমুখীতে (হাইব্রিড) ৭৫ জন কৃষকের মধ্যে ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে। চিনা বাদামে ৫০ জন কৃষক ১০ কেজি করে চিনা বাদাম বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার পেয়েছেন। পেঁয়াজে ৬৫ জন কৃষকের হাতে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

এছাড়াও ১১০ জন কৃষকের প্রত্যেকে পেয়েছেন ৫ কেজি করে মুগ ডালের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার। মসুরে ৩৩০ জন কৃষককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। খেসারীতে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, ‘রবি মৌসুমে বীজ সার পেয়ে কৃষক ৮৫০ বিঘা জমিতে গম, ১ হাজার বিঘা জমিতে সরিষা, সূর্যমুখী (ওপি) ১০ বিঘা, সূর্যমুখীতে (হাইব্রিড) ৭৫ বিঘা, চিনা বাদাম ৫০ বিঘা, পেঁয়াজ ৬৫ বিঘা, মুগ ডাল ১১০ বিঘা, মসুর ৩৩০ বিঘা, খেসারী ৩৩০ বিঘা জমিতে আবাদ বৃদ্ধি করবে।

তিনি বলেন, এতে জেলার ২ হাজার ৮২০ বিঘা জমিতে রবি ফসলের আবাদ বৃদ্ধি পাবে। গোপালগঞ্জ সদর উপজেলায় রবি মৌসুমে এসব ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে বলে জানান এ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page