September 29, 2026, 10:39 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে ৫ হাজার ৮৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল্লাহ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার কালনার মধুমতি ব্রিজের টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফুল্লাহ কক্সবাজারের রামু উপজেলার দারিয়ারদিঘী গ্রামের মৌলভী পাড়া এলাকার বাসিন্দা।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক ।

তিনি বলেন, ‘গোপান সংবাদ ছিল ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের মাদক পাচার হচ্ছে। বাসটি মধুমতি টোল প্লাজার সামনে পৌঁছালে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page