March 26, 2026, 8:36 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গ্যাস পাইপলাইন প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেবে না ইসলামাবাদ  : পাক পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেছেন, সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির পাকিস্তান সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরানের সাথে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে পরোয়া করে না ইসলামাবাদ। তিনি বলেন, পাকিস্তান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে সবকিছু করবে।

পাকিস্তানের জাতীয় সংসদে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এসব কথা বলেন ইসহাক দার। তিনি বলেন, প্রেসিডেন্ট রায়িসির পাকিস্তান সফরের গুরুত্ব অপরিসীম। শিগগিরই বিরোধী নেতাদেরকে এই সফরের গুরুত্ব এবং অর্জন সম্পর্কে সরকার বিস্তারিত তথ্য জানাবে।

ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের কথা উল্লেখ করে ইসহাকদার বলেন, বিষয়টি ইসলামাবাদের পক্ষ থেকে গোপন করার কোনো প্রয়োজন নেই। ইরান ও পাকিস্তানের মধ্যে ভুল বোঝাবুঝির ব্যাপারে যে জল্পনা তৈরি করা হয়েছিল এই সফরের মধ্যদিয়ে তা ভিত্তিহীন বলে প্রমাণ হয়েছে।

মন্ত্রী বলেন, যদিও প্রেসিডেন্ট রায়িসির সফরের শেষ পর্যায়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই গ্যাস লাইনপ্রকল্পের কথা উল্লেখ করা হয়নি এবং পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে না বরং বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিকে। এখানে জাতীয় স্বার্থে যা করার ইসলামাবাদ তাই করবে। গ্যাস পাইপলাইন প্রকল্পের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা বিশেষ গুরুত্ব পাবে না।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page