August 10, 2026, 10:56 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গ্রাম-শহরে বিদ্যুৎ নিয়ে কোনো বৈষম্য থাকবে না : জ্বালানি উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রাম-শহরে বিদ্যুৎ নিয়ে কোনো বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে ‘জ্বালানি সংকট থেকে উত্তরণ’ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির বলেন, ‘এবার গরমে আমরা লোডশেডিং সীমিত রাখার চেষ্টা করবো। এজন্য বাড়তি এলএনজি, পর্যাপ্ত কয়লাসহ অন্য জ্বালানি আনার চেষ্টা করছি। আশা করি, এটা ম্যানেজ করতে পারবো।’

বিদ্যুৎ পরিস্থিতি এবার সহনীয় থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গ্রাম-শহরে বিদ্যুৎ নিয়ে কোনো বৈষম্য থাকবে না।’

তিনি আরও বলেন, ‘ক্রাইসিস বললেই রাজনীতিবিদদের সুবিধা হয়। ক্রাইসিস বলেই রেন্টার-কুইক রেন্টার হয়েছে। ক্রাইসিসকে অনেকে সুবিধা হিসেবে নেয়।’

সংবাদিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে ফাওজুল কবির বলেন, অনেকে সংবাদ করছে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। কিন্তু দেশে সর্বোচ্চ লোডশেডিং হয়েছে ২৪ এপ্রিল ১৩৯ মেগাওয়াট। মূলত বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলে লোডশেডিং হয়। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এতে মেরামতে একটু সময় লাগে। কিন্তু সেটা লোডশেডিং নয়।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page