October 9, 2026, 2:22 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি সুইডিশ প্রধানমন্ত্রীর প্রত্যাখ্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় বাধা দেওয়ায় ইউরোপীয় দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল শুল্ক আরোপের হুমকি প্রত্যাখ্যান করেছে সুইডেন। শনিবার দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন জানিয়েছেন, এ ধরনের হুমকিতে তারা দমে যাবেন না।

স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এএফপি-কে দেওয়া এক বার্তায় ক্রিস্টারসন বলেন, ‘আমরা কোনো হুমকিতে ভীত হবো না। গ্রিনল্যান্ড সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার দেশ এবং আমাদের মিত্র প্রতিবেশীদের রক্ষা করব। এটি একটি ইউরোপীয় ইস্যু।’

প্রধানমন্ত্রী জানান, একটি যৌথ প্রতিক্রিয়া তৈরির লক্ষ্যে সুইডেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ, নরওয়ে এবং যুক্তরাজ্যের সঙ্গে নিবিড় আলোচনা চালাচ্ছে।

শনিবার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জেদ আরও বাড়িয়ে দেন। তিনি ঘোষণা করেন, ডেনমার্কের এই অঞ্চলটি কিনতে না পারা পর্যন্ত সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

এদিকে, খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি কেনার মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে গ্রিনল্যান্ডের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এছাড়া কোপেনহেগেনসহ ডেনমার্কের অন্যান্য শহরেও হাজারো মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page