September 14, 2026, 6:25 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গ্রিসের উপকূলে জাহাজডুবিতে হতাহতদের স্মরণে পাকিস্তানে শোক পালন ; ৯ দালাল গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রিসের উপকূলে একটি জাহাজডুবির ঘটনায় হতাহতদের স্মরণে গতকাল সোমবার শোক দিবস পালন করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশজুড়ে শোক দিবস পালনের আদেশ দেন। এদিন দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গত বুধবার গভীর রাতে গ্রিসের উপকূলে একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। জাহাজটিতে প্রায় ৭০০ জন মানুষ ছিলেন। মনে করা হচ্ছে, তার মধ্যে কয়েকশ পাকিস্তানি নাগরিক। তাদের কথা মনে রেখেই প্রধানমন্ত্রী শোক দিবসের ডাক দিয়েছেন।

ওই জাহাজডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০৪ জনকে জীবন্ত উদ্ধার করেছে স্থানীয় উদ্ধারকর্মীরা। কিন্তু বাকিদের খোঁজ এখনো মেলেনি। তল্লাশি অভিযান জারি আছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পাকিস্তানি এবং এথেন্সে পাকিস্তানি দূতাবাসের কর্মীরা গিয়ে ওই ব্যক্তিদের শনাক্ত করেছেন। তারা সকলেই লিবিয়া থেকে ইতালি যাচ্ছিলেন। ইউরোপে থাকার উচ্চ বাসনা নিয়েই তারা রওনা হয়েছিলেন বলে জানা গেছে।।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ধরতে হবে। দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে তাদের জেরা করে কি তথ্য মিলেছে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, রাশিয়া ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধারের কথা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি যুদ্ধজাহাজ ও মালবাহী জাহাজ রাতের বেলা ভূমধ্যসাগরের একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকোভ প্রথম ‘ইয়ট ধরনের জলযান’ আভালন  থেকে দেওয়া বিপদ সঙ্কেত পায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page