February 19, 2026, 6:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রিসে একটি যাত্রীবাহী ও একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন। মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্তোস এসকেএআই টেলিভিশনকে জানান, সংঘর্ষটি খুবই ভয়াবহ ছিল। যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে এবং প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২৫০ যাত্রীকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রেনটিতে অন্তত ৩৫০ জন যাত্রী ছিলেন। সূত্র: আল-জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page