April 6, 2026, 6:53 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

গ্রীসের লেসবোস দ্বীপের কাছে নৌকা ডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রীসের লেসবোস দ্বীপের কাছে বৃহস্পতিবার একটি অভিবাসীবাহী নৌকা ডুবিতে চারজনের প্রাণহানি হয়েছে।
উপকূলরক্ষীর উদ্ধৃতি দিয়ে এথেন্স থেকে এএফপি এ খবর জানায়।

উপকূলরক্ষীরা এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী তুরস্কের উপকূল থেকে অল্প দূরে লেসবোসের কাছে মৃদু আবহাওয়ায় প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তারা ২৩ জনকে উদ্ধার করেছে ও অন্যান্য জীবিতদের সন্ধান করছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, বছরের শুরু থেকে প্রায় ৯ হাজার মানুষ দেশটিতে প্রবেশ করেছে। যাদের বেশিরভাগই সমুদ্র পথে প্রবেশ করে। সংস্থার পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে ৫৪ সহস্রাধিক প্রবেশ করে।

গ্রিসের রক্ষণশীল সরকার অভিবাসনের বিষয়ে দেশের অবস্থান কঠোর করেছে।

বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস বলেন, যদি কেউ অবৈধভাবে গ্রিসে প্রবেশ করতে চায় এবং আশ্রয়ের যোগ্য না হয়, তাহলে সে যেখান থেকে এসেছে সেখানেই তাকে ফেরত পাঠানোর জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page