April 6, 2026, 12:29 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ৪৬ জনকে হত্যা করেছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরমধ্যে হামাসের এক সিনিয়র সদস্য ও তার স্ত্রীও ছিলেন।

সোমবার (২৪ মার্চ) আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যারমধ্যে অন্তত ১৭ হাজার শিশু রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এছাড়া যুক্তরাষ্ট্র ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনগুলোতে বলা হয়।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ভোর রাতেও ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর হামলায় নিহত অন্তত অর্ধশত। নিহতদের মধ্যে হামাসের সিনিয়র সদস্য সালাহ-আল বারদাউইল ও তার স্ত্রী রয়েছেন। তারা তাবুতে ঘুমাচ্ছিলেন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ১৭ হাজার শিশু রয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর হলেও তা লঙ্খন করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ্র সাথে চার মাস আগে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল। তবে, চুক্তি লঙ্খন করে ইসরায়েল লেবাননে রকেট হামলা চালিয়েছে। এতে ৭ বেসমারিক মানুষ নিহত হয়েছে।

এদিকে, ইয়েমেনে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির হাদেইদাহের একটি বিমানবন্দর ও বন্দরের পাশাপাশি মধ্য প্রদেশ মারিব এবং উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বোমা হামলা চালিয়েছে। গত শনিবার থেকে চালানো হামলায় এখন পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page