April 5, 2026, 11:26 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঘুর্ণিঝড় সিত্রাংয়ে কুমিল্লায় গাছ পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘুর্ণিঝড় সিত্রাংয়ে কুমিল্লায় ঘরের ওপর গাছ পড়ে এক পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন হেসাখাল পশ্চিম পাড়া গ্রামের নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথি আক্তার ও মেয়ে লিজা আক্তার।

বিষয়টি  নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহবুব। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়েছি গাছ পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও পুলিশ আছে। উদ্ধার কার্যক্রম চলছে।

হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল বাহার বলেন, রাতে ঝড়ো বাতাসে তাদের ঘরে গাছ পড়ে। এতে ওই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের ওপর পড়া গাছটি সরানোর চেষ্টা করছি আমরা। সেখানে আরও কেউ চাপা পড়েছে কিনা তা দেখছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page