November 5, 2026, 6:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

স্বপ্নভঙ্গের বেদনায় পথহারা বিএনপি : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্দোলনে ঝড় তোলার সার্মথ্য নেই বলেই গলাবাজি করছে বিএনপি, এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে না এসে নির্বাচন বানচালের সকল কূটকৌশলের মোকাবেলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলির সভায় এসব কথা বলেন তিনি।

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কুইক রেসপন্স টিমের করণীয় এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলির এই সভা।

সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির কর্মকাণ্ড নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, সরকার পতনের আন্দোলনে জনসর্মথন না পেয়ে স্বপ্নভঙ্গের বেদনায় পথ হারিয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও তার দোসররা রাজনৈতিক ঝড় তুলে শেখ হাসিনার সরকারকে পতনের কথা বলছে। বাস্তবতা হচ্ছে তাদের কোনও আন্দোলন করা, ঝড় তোলার সামর্থ্য নেই বলেই আজ গলাবাজি করে নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাচ্ছে।

আগামী নির্বাচন পর্যন্ত শান্তির পরিবেশ তৈরি করে রাখবে আওয়ামী লীগ। কর্মী বাহিনীকে সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে জানিয়ে বিএনপিকে হুশিয়ারি দিয়ে বলেন, আবারও অগ্নি সন্ত্রাসের আশ্রয় নিলে সমুচিত জবাব দেয়া হবে। ২০১৩-১৪ সালের মতো তারা আগুন সন্ত্রাসের কূটকৌশল নিয়ে এগোতে পারে। বাংলাদেশে শান্তি বিনষ্টকারী কূটকৌশল প্রতিরোধে আমরা সতর্ক আছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে চাই। সে কারণে দেশে শান্তির বাতাবরণ বিরাজ করুক। নির্বাচনে বিএনপি আসবে না, এটা তাদের ইচ্ছা। কিন্তু নির্বাচন করতে দেবে না, রুখে দেবে– এমন হুমকিদাতাদের আমরাও দেখে নেবো। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র আমরা রুখে দেবো।’

বর্তমানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আর জঙ্গি-সাম্প্রদায়িক দুটি ধারা আছে জানিয়ে জনগণকে নাশকতাকারীদের ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দেন ওবায়দুল কাদের।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page