October 8, 2026, 4:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই শতাধিক জেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার ডুবি ও আরও ২০টি ট্রলারসহ দুই শতাধিক জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গোপসাগর মোহনায় বরগুনার পাথরঘাটার জনৈক ছালাম মিয়ার এফবি নিশাত নামের ওই মাছ ধরা ট্রলারটি প্রবল ধমকা হাওয়ার ঝাপ্টায় উল্টে যায়। এ সময় পাশে অবস্থানরত অন্যান্য একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। এছাড়া, পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ২০০ জেলের কোনো খোঁজ মিলছে না।

তিনি আরও বলেন, ‘সুন্দরবন এলাকার বিভিন্ন খালে শতাধিক ট্রলার নিরাপদ আশ্রয়ে গেছে। নিখোঁজ জেলে ও ট্রলারের খোঁজ নেওয়া হচ্ছে।’

দক্ষিণ স্টেশনে কোস্টগার্ড সূত্র জানায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে জানানো হয়েছে।



Our Like Page