April 9, 2026, 8:32 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় ‘মোখা’য় স্বাস্থ্য সেবা নিশ্চিতে ভোলায় ৯৮টি মেডিকেল টিম গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানলে জেলায় সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৯২টি মেডিকেল টিম গঠন করেছে সিভিল সার্জন অফিস। দুর্যোগকালীন ও পরবর্তিতে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করবে এসব টিম। প্রত্যেক টিমে চারজন করে স্বাস্থ্য কর্মী কাজ করবে। এছাড়া দুর্যোগে সাপে কামড় দেয়া রোগীদের জন্য ১৮০ ভায়াল অ্যন্টিভেনম মজুত রাখা হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, জেলার মোট মেডিকেল টিমের মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ে এটি, সদর হাসপাতালে পাঁচটি, তজুমদ্দিনে আটটি, বোরহানউদ্দিনে ১২টি, লালমোহনে ১২টি, দৌলতখানে ১৩টি, সদর উপজেলায় ১৬টি, চরফ্যাশনে ২৬টি মেডিকেল টিম রয়েছে। এসব টিম দুর্যোগ শুরুর আগ থেকেই মাঠে অবস্থান করবে। ইউনিয়ন পর্যায়ের মেডিকেল টিমে স্বাস্থ্য কর্মী ও উপজেলা পর্যায়ের টিমে চিকিৎসকরা কাজ করবেন।
তিনি আরো বলেন, মোখা মোকাবেলায় আমাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ ২১৮টি কমিউিনিটি ক্লিনিক, ২০টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খায়ের হাট ৩০ শয্যা ও দক্ষিণ আইচা ২০ শয্যা হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page