October 14, 2026, 3:57 pm
শিরোনামঃ
তুরস্কের সমুদ্রতলে ৪৭০০ মিলল বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলির আবেদন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য অনলাইন আবেদন আজ ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এ আবেদন প্রক্রিয়া।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় জানানো হয়, শূন্য পদ না থাকায় যে সব শিক্ষকদের নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন করা হয়েছে, সেসব শিক্ষকদের অগ্রাধিকারভিত্তিতে আন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩ দশমিক ৬ অনুচ্ছেদ অনুযায়ী নিজ উপজেলায় বদলির নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে। ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করবেন। ১ মার্চ সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পূর্ণ করবেন।

বদলি আবেদনের শর্তে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনও শিক্ষক একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দু’টি পছন্দ করতে পারবেন।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page