September 29, 2026, 7:41 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে সারাদেশে র‌্যাবের ২১৮ টহল দল মোতায়েন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে দেশব্যাপী ২১৮টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীতে ৬৯টি, ঢাকার বাইরে ১৪৯টিসহ সারাদেশে সর্বমোট ২১৮টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা পরিকল্পনাকারী, চোর, ডাকাত, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী র‌্যাবের রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপনসহ অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সারাদেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দিবাগত রাত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যে কোন ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারা দেশব্যাপী র‌্যাব ফোর্সেস এর অভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ঢাকায় র‌্যাবের ৬৯টি টহল, ঢাকার বাহিরে ১৪৯টি টহলসহ সারাদেশে সর্বমোট ২১৮টি টহল মোতায়েন এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃ্দ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page