October 7, 2026, 8:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

‘ঘূর্ণিঝড় মোখা’ মোকাবিলায় প্রস্তুত পায়রা সমুদ্রবন্দর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। আবহাওয়া অফিস ২নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোখায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে এবং উদ্ধার তৎপরতায় কাজ করবে পায়রা বন্দরের নৌযান।

বৃহস্পতিবার (১১ মে) সকালে পায়রা বন্দর কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক এসব তথ্য জানান।

পায়রা বন্দরের চেয়ারম্যান বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। আজ সকালে পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এতে পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মোখার আগে ও পরে স্থানীয়দের পাশে থাকবে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দুর্গম এলাকা বিশেষ করে চরাঞ্চল থেকে সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে সরিয়ে নিতে বন্দরের নৌযানগুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। তাছাড়া ক্যাপিটাল ড্রেজিং-এর পর এটি হবে প্রথম ঝড়ের অভিজ্ঞতা। এটি কাজে লাগিয়ে কাজ করবে পায়রা বন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ে কী ধরনের ক্ষয়ক্ষতি হবে সে ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সভায় পায়রা বন্দরের সদস্য কমোডোর রাজিব ত্রিপুরা, পায়রা বন্দরের সদস্য আরবার ও মেরিন ক্যাপ্টেন জাহিদ হোসেন, পরিচালক (প্রশাসন) কাজি ফারুক, পায়রা বন্দরের সচিব সোহরাব হোসেন, পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্র্যাফিক) আজিজুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page