April 5, 2026, 9:06 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ভোলায় ৩ স্তরের প্রস্তুতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ৩ স্তরের প্রস্তুতি নিয়েছে ভোলার জেলা প্রশাসন। ঝড়ের পূর্ব, দুর্যোগকালিন সময় এবং দুর্যোগের পরবর্তি এ ৩ ধাপের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরি।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী জানান, উপকূলে ৭৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ধারণ ক্ষমতা  ১০ লাখেরর অধিক। এছাড়া খোলা ৮টি কন্ট্রোল রুম খোলার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার ৬০০ স্বেচ্চাসেবীকে।

গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, কোস্টগার্ডের অপারেশন অফিসার ল্যা. মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় সিপিপি, রেডক্রিসেন্ট, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানমালের নিরাপত্তা এবং ক্ষতি কমিয়ে আনার সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার কথা জানান জেলা প্রশাসক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page