April 1, 2026, 4:39 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাতে এটি পুরোদমে উৎপাদন শুরু করে। এর আগে বুধবার সকালে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকেল ৫টায় ইউনিটটি চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র্রের  ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

তিনি জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটিতে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়ার্ড ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ ৭ দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ইউনিটটির বেয়ারিং ভেঙে গিয়ে আবারও বন্ধ হয়ে যায় ইউনিটটি।

এরপর গত ৯ দিন ধরে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বুধবার রাত থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদন শুরু করে বলে জানান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page