February 27, 2026, 10:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের পটিয়ায় পিকনিক বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

বশির আলমামুন চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি পিকনিক বাসের ধাক্কায় অন্য একটি মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসার টেক হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো আবদুল করিম ভোলা (৫০) ও হামিদ সাবু (৬০)। দুজনই পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় আরো কয়েকজন কমবেশি আহত হয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি পিকনিক বাস পেছন থেকে ধাক্কা দিলে মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে খাদে পড় যায়। ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হন। বেশ কয়েকজন আহত হন।

নিহতদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় পিকনিক বাসটির চালককে আটক করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page