September 1, 2026, 11:11 am
শিরোনামঃ
স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে : তথ্য উপদেষ্টা মোজাফফরের ফোনের সূত্রে ৪৫ বছর পর মিলল জিয়া হত্যার নতুন তথ্য বগুড়ায় যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ কক্সবাজারে দুই লাখ ইয়াবা উদ্ধার রাশিয়া থেকে পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ভারতের সাহায্য চাইলেন ইরানের প্রেসিডেন্ট নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার মাগুরায় চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকোর লাইন সাহায্যকারীদের অনশন ও কর্মবিরতি যশোরের নাভারনের রিপনক যশোরের ঝুমঝুমপুরে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলায় ১ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড প্রায় ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি মদ জব্দ করেছে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

পতেঙ্গা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক  আজ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন পতেঙ্গা সি বিচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৬০ বোতল ভ্যাট ৬৯ হুইস্কি, ৪৮ বোতল ব্যালেন্টাইন হুইস্কি এবং ৩৬ বোতল রেড লেবেল হুইস্কি জব্দ করা হয়।  যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page