October 13, 2026, 1:09 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের পোশাককর্মীকে দিয়ে পতিতাবৃত্তি ; ১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের পাঁচলাইশে প্রেমের ফাঁদে ফেলে পোশাককর্মীকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতাররা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মালুরা গ্রামের মৃত ইসলাম ভুইয়া ছেলে আবদুর শুক্কুর (৫০) ও তার স্ত্রী কয়ৈতা বেগম ওরফে শেফালী (৪৫)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বলেন, ২০১০ সালে ১৯ বছর বয়সী এক পোশাককর্মীকে প্রেমের ফাঁদে ফেলেন সিদ্দিক ওরফে ডিবি সিদ্দিক নামে এক বখাটে যুবক। বিয়ের কথা বলে একই বছরের ১৩ অক্টোবর পরে সিদ্দিকের সহযোগিতায় শুক্কুর ও তার স্ত্রী ভুক্তভোগীকে একটি বাসায় আটকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করেন।

পরে ভুক্তভোগীর বান্ধবী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেন আদালত।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করে র‍্যাব-৭। তারা গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা শরীফ।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page