October 15, 2026, 6:36 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চোর সন্দেহে মাহিন (১৪) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে কাঞ্চননগরের ৫ নম্বর ওয়ার্ড চেইঙ্গার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। সে স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহতরা হলেন একই এলাকার রাহাত (১৬) ও মানিক (১৯)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সাগর আলী তালুকদার বাড়িতে চুরির চেষ্টা চালায় একদল চোর। এসময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে তিনজনকে আটক করে। পরে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। আহত দুই যুবককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মাহিনের বাবা ও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, প্রকৃতপক্ষে এটি চুরির ঘটনা নয়। তাদের দাবি, মাহিন নিরপরাধ।

ফটিকছড়ি থানা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, স্থানীয় পাঁচ-ছয়জন কিশোরকে কয়েকজন যুবক ধাওয়া দেয়। পালানোর সময় তিন কিশোর একটি নির্মাণাধীন ঘরের ছাদের ওপর উঠে আশ্রয় নেয়। ধাওয়া দেওয়া যুবকরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে মারধর করে।

এতে ঘটনাস্থলে মাহিন নামের এক কিশোর মারা যায়। আহত হয় আরও দুইজন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page