March 26, 2026, 1:25 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে মেয়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে যেতে হলো নুসরাত জারিন ফিমা নামে এক আলিম পরীক্ষার্থীকে।

সোমবার (৭ জুলাই) সকালে পরীক্ষায় নেন তিনি।

এদিন ভোরে তার বাবা মো. নুরের জামান হৃদরোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কেরানি ছিলেন।

নুসরাতের জেঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। সোমবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। এদিন সকাল সাড়ে ৬টায় আমার চাচা স্ট্রোক করেন। দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসায় পরীক্ষাকেন্দ্রে যান নুসরাত। সে আবুতোরাব ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। বিকেল সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে উনার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ১০ দিন আগে আমার বাবা (নুরের জামানের বড় ভাই) নুরুল মোস্তফাও মারা যান। ১০ দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারিয়ে ফেললাম।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page