September 30, 2026, 5:13 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দু’জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল। এসময় তাদের কাছ থেকে সিগারেট পরিবহনের একটি পিকআপও জব্দ করা হয়।

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন- মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা রাঙামাটি জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।

অভিযানের বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, ‘৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেটসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি টাকা।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, ‘উদ্ধার করা সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page