April 5, 2026, 5:01 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুকে ঈদ সামগ্রী দিল র‍্যাব

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া এলাকায় আত্মসমর্পণ করা ৭৭ জন জলদস্যুকে ঈদ উপহার দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৫ এপ্রিল) বাঁশখালী উপজেলা হল রুমে তাদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

র‍্যাব জানায়, ২০১৮ সালে কঠোর পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানে ৪৩ জলদস্যুকে আত্মসমর্পণ করানো হয়। পরে তাদের স্বাভাবিক জীবনযাপন দেখে ২০২০ সালে আরও ৩৪ জলদস্যু আত্মসমর্পণ করেন। তাদের স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময়ে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়ে থাকে। তারই অংশ হিসেবে আজ (শনিবার) ঈদ উপলক্ষ্যে উপহার দেওয়া হলো।

এ সময় চট্টগ্রাম র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম, কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page