August 16, 2026, 10:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে উত্তাল সাগরে ডুবল লবণবোঝাই ৬ ট্রলার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা এলাকায় উত্তাল বঙ্গোপসাগরে লবণবোঝাই ৬টি ট্রলার ডুবে গেছে। রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নেছার উদ্দিন (২৫) নামে একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কোস্ট গার্ড। নেছার বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের নাগু মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোরে কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থেকে লবণবোঝাই করে এসব ট্রলার চট্টগ্রামের মাঝিরঘাটের উদ্দেশে রওনা দেয়। প্রতিটি ট্রলারে ৬০০ থেকে ৭০০ মণ লবণ ছিল। এসব ট্রলার আনোয়ারার রায়পুর গহিরা এলাকায় পৌঁছালে উত্তাল সমুদ্রে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নৌপুলিশের সদস্যরা ২৫ জনকে উদ্ধার করে। কিছুক্ষণ পর সেখানে আসেন কোস্ট গার্ডের সদস্যরা। তারা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

বার আউলিয়া ঘাট নৌফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল খালেক ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে সমুদ্রে বড় বড় ঢেউ। আমরা নজরদারিতে ছিলাম। হঠাৎ উত্তাল সাগরে কয়েকজনকে ভাসতে দেখে আমরা দ্রুত তাদের উদ্ধারে যাই। স্থানীয়দের বোটে করে মোট ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে কোস্ট গার্ড।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page