October 8, 2026, 12:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে এক বিয়ের খাবার খেয়ে গেলেন অন্য বিয়ের বরযাত্রীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারের বিয়ের আয়োজক সদস্য তাসিব তানজিল বলেন, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। সর্বোপরি, আলহামদুলিল্লাহ।

স্থানীয় বাসিন্দা রবিউল সুমন বলেন, আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। কিন্তু বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছে।

 



Our Like Page