March 26, 2026, 6:42 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে চুরির অভিযোগে প্রেমিক যুগল গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকায় চুরির অভিযোগে প্রেমিক-প্রেমিকা গ্রেফতার হয়েছেন। সোমবার ভোররাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. আনোয়ারের মেয়ে শারমিন আক্তার কলি (২২) ও তার প্রেমিক একই এলাকার মোক্তার আহম্মেদের ছেলে মনির উদ্দিন (৩২)।

এসময় তাদের কাছ থেকে চুরি করা স্বর্ণালংকার জব্দ করা হয়। গত ৩১ আগস্ট সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের কে এম ড্রিমল্যান্ড টাওয়ারের চতুর্থ তলার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাদের।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানি বলেন, ৩১ আগস্ট আইস ফ্যাক্টরি রোডের একটি ভবনের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। ওই বাসায় প্রায় চার থেকে পাঁচ বছর ধরে গৃহপরিচারিকার কাজ করেন কলি। অন্যদিকে গ্রেফতার মনির পেশায় ড্রাইভার। কলির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। চুরির অভিযোগ পেয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় জড়িত কলির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে তাকেসহ তার প্রেমিক মনিরকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, প্রেমিক মনির উদ্দিন সীতাকুণ্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চুরির পর অভিযুক্ত গৃহপরিচারিকা কলি সীতাকুণ্ডে গিয়ে মনিরের বাসায় ওঠেন। গ্রেফতারের পর তাদের কাছ থেকে চোরাইকৃত ১২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে তাদের চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page