October 10, 2026, 4:40 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার ; গ্রেপ্তার ৭

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামে অস্ত্রের মুখে ছিনতাই হওয়া সাত কোটি মূল্যের ২৯০ ভরি স্বর্ণ যৌথ অভিযানে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি)। আজ শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় ছিনতাইচক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তর জোনের উপকমিশনার (ডিসি) হাবিবুর রহমান। ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনার পরপরই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করি। ঢাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।’

গত রোববার (৪ জানুয়ারি) বিকেলে হামজারবাগ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে একদল সশস্ত্র ব্যক্তি ৩৫টি স্বর্ণের বার ছিনতাই করে নিয়ে যায়। এসব বারের বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। স্বর্ণ ব্যবসায়ীর দুই কারিগর দাবি করেন, মোটরসাইকেলে আসা চারজন মুখোশধারী তাদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে এবং আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি। সেদিন রাতেই দুই কারিগর পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দেন।

মামলার এজাহার অনুযায়ী, এক ব্যবসায়ীর নির্দেশে দুই কারিগর ৩৫টি স্বর্ণের বার নিয়ে সিএনজি অটোরিকশায় করে ঢাকার পথে রওনা হন। হামজারবাগে পৌঁছালে মোটরসাইকেলে আসা চারজন তাদের গতিরোধ করে স্বর্ণ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যে ঘটে যায়। ভুক্তভোগীরা এজহারে ছিনতাইকারীদের একজনের নাম ‘সুমন’ বলে উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এবং ছিনতাইকারীরা আগেই কারিগরদের গতিবিধি অনুসরণ করছিল।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page