October 17, 2026, 1:07 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ছেলের বউভাত অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার কারাগারে

বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্করের আদালত এই আদেশ দেন।

গতকাল শনিবার রাতে ছেলের বিয়ের অনুষ্ঠাানে তাকে অবরুদ্ধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক শ’ নেতাকর্মী। পরে নগরীর খুলশী থানা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পরে কোতোয়ালী থানার মামলায় আজ রোববার তাকে আদালতে পাঠায় পুলিশ।

 

ফখরুল ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ার চৌধুরী ওরফে সোনা রফিকের ভাই এবং ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজ উদ্দিন বলেন, কোতোয়ালী থানার মামলায় ফখরুল আনোয়ারকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় নৌ বাহিনীর মালিকানাধীন অভিজাত নেভি কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার চৌধুরীর ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের নাতনি সৈয়দা মাহবুবা হোসনে আরা মনজুরের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। মাহবুবা মনজুর আলমের বড় ছেলে নিজামুল আলমের মেয়ে। বিয়ের অনুষ্ঠানে নগরীর নামীদামি অতিথিরা অংশ নেন। বিয়েতে চট্টগ্রাম সিটি মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন। অতিথি আসার পর রাত ১০টার দিকে ফখরুল আনোয়ারের উপস্থিতি দেখে তা চারদিকে ছড়িয়ে দেন।

ফ্র্যান্স থেকে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিউনিটি সেন্টারে শত শত মানুষকে ঘিরে ফেলার আহ্বান জানান। তারপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে গিয়ে ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করেন। রান্নাঘর, বাথরুমে নজিবুল বশর মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার সনিকে খোঁজাখুজি করেন। তখন বিয়ের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা কনভেনশন সেন্টারে হাজির হয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটক করে লাঠিপেটা করেন। পুলিশ ও ছাত্ররা ফখরুল আনোয়ারকে খুলশী থানায় নিয়ে যান।

ছড়িয়ে পড়া অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য কনভেনশন সেন্টারের ভেতরে থাকা তিন থেকে দুই তরুণকে লাঠিপেটা করছেন। এ সময় তাদের কিলঘুসিও দেন। এতে এক তরুণের পরনের পোশাক ছিঁড়ে যায়। তাদের টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখা যায়। মারধরের শিকার ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলে জানান কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রাসেল আহমেদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বিয়েতে অংশ নিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। নিজেরাও সেখানে ছুটে যাই। আওয়ামী লীগের নেতারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে হুমকি দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা স্বাধীনভাবে সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন, চলাফেরা করবেন, ছাত্র-জনতা তা মেনে নেবে না। ফখরুল আনোয়ারকে আটক করতে পারলেও অন্য দু’জন পালিয়ে যান।’

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page