October 26, 2026, 4:25 am
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- মো. ইসমাইল (২৮), মো. মাইনুদ্দীন (২৫), মো. সাকিব (২৬), মো. ইয়াছিন আরাফাত (২২) ও মো. রাসেল (১৯)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ছোরা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, গত রাতে পাঁচটি স্টিলের তৈরি ছোরাসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে রেলওয়ে স্টেশন, বিআরটিসি, স্টেশন রোড, রিয়াজুদ্দিন বাজারকেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিলেন। পাঁচ জনকে আটক করা গেলেও অজ্ঞাতনামা ৪/৫ জন পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৪ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page