March 13, 2026, 9:07 am
শিরোনামঃ
নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা খুবই সম্মানজনক : ট্রাম্প রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু ; আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই জেলায় মোট ২০ জনের মৃত্যু হলো। পাশাপাশি মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হলেন এক হাজার ৫৬৫ জন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জন মারা গেছেন। তারা হলেন জেলার আনোয়ারা থানাধীন রাজিব ধরের মেয়ে রাজেশ্বরী ধর (১০)। সে ডেঙ্গু উপসর্গ নিয়ে শনিবার (১৫ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার তার মৃত্যু হয়। অপরজন ইলিনা হক (৩৫)। তিনি চন্দনাইশ উপজেলার মহিউদ্দিনের মেয়ে। তিনি সোমবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারিতে ৬৬ ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৩০ রোগী।

সুজন বড়ুয়া বলেন, ‘জুলাই মাসে এক হাজার ১০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন ১১ জন। জুনে আক্রান্ত ২৮২ মৃত্যু ৬; মে-তে আক্রান্ত ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৮৭, নারী ৪২৪ ও শিশু ৩৫৩ জন। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১০ জনই শিশু। বাকিদের মধ্যে পুরুষ ছয় ও নারী চার জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page