March 13, 2026, 2:50 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ৯১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হলো। পাশাপাশি বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ২৯৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে মোজাহের মাওলা (৪০) নামে আরও একজন মারা গেছেন। তিনি নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এলাকার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ৮ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তার মৃত্যু হয়। আজকের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬৩ এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৪৬ জন রোগী।

সুজন বড়ুয়া জানান, আগস্ট মাসে এক হাজার ৫১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন। জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা দুই হাজার ৯৭৮ জন এবং জেলার অন্যান্য এলাকার এক হাজার ৩১৭ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৯৫৯, নারী এক হাজার ২১৮ এবং শিশু এক হাজার ১১৮ জন।

ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ১২ জন এবং শিশু ১৫ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সীতাকুণ্ডে। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৫৪৩ জন।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page