October 9, 2026, 6:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে দীর্ঘ ২৭ বছর পর যুবককে সন্তানের স্বীকৃতি দিলেন বাবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ২৭ বছরের অপেক্ষা, আইনি লড়াই ও মানসিক কষ্টের অবসান ঘটিয়ে অবশেষে এক যুবককে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন তার বাবা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামের এ ঘটনায় স্বস্তি ফিরেছে দুই পরিবারে।

জানা যায়, আরিয়ান জন্মগ্রহণের আগেই তার মা-বাবার বিবাহবিচ্ছেদ ঘটে। সে সময় তার বাবা মুরশেদ প্রবাসে ছিলেন। জন্মের পর বাবার স্নেহ ও পরিচয় ছাড়াই মামার বাড়িতে বেড়ে ওঠেন আরিয়ান। পরবর্তীতে জানতে পারেন তার বাবা দেশে ফিরে নতুন সংসার গড়েছেন। এরপর তিনি পিতৃত্বের স্বীকৃতি পাওয়ার উদ্যোগ নেন।

তবে শুরুতে বাবা তাকে নিজের সন্তান হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানান। এ অবস্থায় ২০২৪ সালে আরিয়ান তার মাকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে আদালতের নির্দেশে মা, বাবা ও ছেলের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে আরিয়ানের দাবির সত্যতা প্রমাণিত হলে বিষয়টি নতুন মোড় নেয়।

মঙ্গলবার (৯ জুন) চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ে জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী সিভিল জজ) সুব্রত দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মধ্যস্থতা সভায় বাবা মুরশেদ আনুষ্ঠানিকভাবে আরিয়ানকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেন।

মধ্যস্থতা চুক্তি অনুযায়ী, আরিয়ানকে সম্পত্তিতে উত্তরাধিকার দেওয়ার পাশাপাশি ঘর নির্মাণের জন্য দুই লাখ টাকা প্রদান এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে তাকে নিজের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন বাবা।

লিগ্যাল এইড কর্মকর্তা সুব্রত দাশ জানান, ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাবা তার সন্তানকে স্বীকৃতি দিয়েছেন। দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে বাবা-ছেলে একে অপরকে বুকে জড়িয়ে ধরেন।

২৭ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত আরিয়ান বলেন, “এতদিন বাবার পরিচয় দিতে পারতাম না। নানা কটু কথা শুনতে হতো। এখন বাবা আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ।”

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page