September 11, 2026, 7:03 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে পাহাড় ধসে ২ শিশু নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (০১ মে) সকালে কেইপিজেড এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

নিহতরা হল- স্থানীয় বৈরাগ ইউনিয়নের বৈরাগ গ্রামের আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১১)। আহতরা হয়েছে- মোস্তাক মিয়ার পুত্র সিয়াম (১১) ও আবুল কাশেমের পুত্র সিফাত (১১)।

আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেইপিজেডে অব্যাহত পাহাড় কাটার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এতে পাহাড়ের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় শিশুরা পাহাড়ের পাশে খেলা করতে গেলে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে।

এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এতে আরও দুই শিশু আহত হয়। পরে অন্যান্য শিশুদের চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, পাহাড়ে শিয়ালের গর্তে শিশুরা খেলা করার সময় হঠাৎ ধসের ঘটনা ঘটে। এতে দুই শিশুর মৃত্যু হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page