November 22, 2026, 3:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে পৌর সদর এলাকার পন্থিছিলায় এই ঘটনা ঘটে।

এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক, রাকিব, ইকবাল ও মঞ্জুরের নাম জানা গেছে। বাকি চারজনের নাম পাওয়া যায়নি।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল ম্যাচ নিয়ে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম এবং পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। মাঠের ভেতরেই এক পক্ষ অপর পক্ষকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সংঘাতটি বড় আকার ধারণ করে।

এরই জেরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় আলাউদ্দিনের নেতৃত্বে তার অনুসারীরা একটি ঝটিকা মিছিল নিয়ে ফকিরপাড়ার দিকে অগ্রসর হলে মাসুমের অনুসারী নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আলাউদ্দিনের অনুসারীরা মাসুমের চাচার চায়ের দোকানে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।

পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল যুবক খেলাকে কেন্দ্র করে এ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় এসেছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page