April 8, 2026, 7:22 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় আর্থিক সহায়তার ঘাষণা ; তদন্ত কমিটি গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সীতাকুন্ডে  বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায়  আর্থিক সহায়তার ঘাষণা দিয়েছেন   শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। দুর্ঘটনায় নিহত শ্রমিকদের দাফনের জন্য ২৫ হাজার টাকা, নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসায় প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে। এছাড়া ঘটনা অনুসন্ধানের জন্য ৪ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রতিমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আজ সকালেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামানকে  ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতোমধ্যে নিহতদের স্বজনদের হাতে সহায়তার চেক তুলে দেয়া হয়েছে এবং আহতদের আত্মীয় স্বজনদের  চেক  দেয়া হচ্ছে।
চেক প্রদানের সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান এবং চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শ্রম প্রতিমন্ত্রী আহতদের চিকিতসার বিষয়ে খোঁজ খবর রাখছেন । দুর্ঘটনার পর থেকেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম অফিস কাজ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং হতাহতদের তথ্য অনুসন্ধানে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পাশাপাশি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ এর নির্দেশে  ইতোমধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম অফিস ৪ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি কাজও শুরু করেছে।
বয়লার বিস্ফেরণে হতাহতের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page