August 4, 2026, 9:22 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বিএনপির মিছিল থেকে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর ; ৫ নেতাকর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগ দেওয়ার সময় একটি মিছিল থেকে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে যুবদল ও ছাত্রদলের ৫ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (১৪ জুন) বিকেলে তাদের আটক করা হয়।

আটক হওয়া নেতাকর্মীরা হলেন, মাহবুব সিদ্দিকী (৩৫), মো. এরফান (৩০), নুরুল ইসলাম ওরফে মাসুম (৩৯), ইমন খান (২০) ও মো. মহিউদ্দিন হাসান ইমন(২০)। তারা সবাই চট্টগ্রাম নগরে যুবদল এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

জানা গেছে, সমাবেশে যোগ দিতে গিয়ে বিএনপির একটি মিছিল নগরের চকবাজার এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপি নেতাদের বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বিএনপির মিছিলটি জামালখান মোড় হয়ে কাজির দেউরি মোড়ে সমাবেশের দিকে চলে যায়।

পুলিশ জানায়, ওই মিছিলটি জামাল খান মোড়ে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিভিন্ন দেওয়ালে অঙ্কিত বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ৪০টি ট্যাম্পার্ড, গ্লাস, মুর‍্যাল, নৌকার প্রতীক ভাঙচুর করে। এরপর মিছিলটি কাজির দেউরি মোড়ের দিকে অগ্রসর হয়। পরবর্তীতে একই মিছিল থেকে আসকারদিঘী সংলগ্ন আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের কাঁচের নামফলক, সিসি ক্যামেরা, মানবতার দেয়াল ভাঙচুর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির ঢাকা পোস্টকে বলেন, তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, সরকারবিরোধী আন্দোলনে তরুণদেরও শামিল করতে বুধবার বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ করে বিএনপি। চট্টগ্রামের পর পর্যায়ক্রমে ১৭ জুন বগুড়ায়, ৭ জুলাই খুলনায়, ১৫ জুলাই বরিশালে, ২২ জুলাই সিলেটে এবং সর্বশেষ ২৯ জুলাই ঢাকায় এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page