September 11, 2026, 10:03 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বিএসসিস’র দুই জাহাজ বিক্রি করা হল  ৪৫ কোটি ৮৬ লাখ টাকায় 

বশির আলমামুন, চট্টগ্রাম : বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র মালিকানাধীন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজ দুইটি দ্বিতীয় সর্বোচ্চ দরদাতার কাছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ইতিমধ্যে জাহাজ দুইটি জিরি সুবেদার শিপ রিসাইক্লিন ইন্ডাস্ট্রিজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা বিচিং সম্পন্ন করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিএসসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ তথ্য জানান।

বিএসসি সরকারের লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে ৬০ কোটি টাকায় সংগ্রহ করা হয়েছিল। জাহাজ দুইটি এ পর্যন্ত ৪২৫ লাখ টন কার্গো পরিবহন করেছিল।

জ্যোতি আয় করেছে ৮০৫ কোটি টাকা। সৌরভ আয় করেছে ৭৩১ কোটি টাকা। ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫ অক্টোবর বাংলার সৌরভে আগুন লাগে। অগ্নিকাণ্ডে চার জন মারা যান। জাহাজ দুইটির নিলামের জন্য ৫ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করি। ৭ জানুয়ারি দরপত্র খোলা হয়। ১৬টি দরপত্র পাওয়া যায়। প্রথম সর্বোচ্চ দরদাতা মাস্টার অ্যান্ড ব্রাদার্স দর দিয়েছিল ৪০ কোটি ৪৪ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ৩৬ কোটি ৬৯ লাখ টাকা দর দিয়েছিল। করসহ তারা দিচ্ছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকা। সংরক্ষিত মূল্য ছিল ৩৬ কোটি ১০ লাখ টাকা। গত ২৭ ফেব্রুয়ারি চুক্তি হয়। ৫ মার্চ দুইটি জাহাজের দায়িত্বভার নিয়ে জাহাজ দুইটি বিচিং করেছে।

এ ধরনের জাহাজ ২৫-২৬ বছরের বেশি সময় চালানো যায় না। মেইনটেইনেন্সের মাধ্যমে আমরা দীর্ঘদিন চালিয়েছি। এ জাহাজ রিইউজ করার সুযোগ নেই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page