November 28, 2026, 5:33 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি চক্রের ১০ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় একটি মসলা কারখানায় অভিযান পরিচালনা করেছে র‍্যাব। মঙ্গলবার (২৩ মে) এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল মসলা তৈরি ও মজুতের অভিযোগে ১০ জনকে আটক করা হয়। একইসঙ্গে ভেজাল রংমিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়াসহ ১২ কেজি ভেজাল রঙ ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- জসিম উদ্দিন (৪০), শরীফ হোসেন (৪০), মো. আলাউদ্দিন (৩৬), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মো. সজল (৪৩), দেলোয়ার হোসেন (৪৮) ও কামরুল হাসান (২৫)।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশ্রণ করে মসলা তৈরি করে বাজারজাত করে আসছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page