November 21, 2026, 3:12 pm
শিরোনামঃ
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের ৪টি কার্তুজ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের ৪টি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে আজ সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বাকলিয়া এক্সেস রোড দেলোয়ার জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর পশ্চিম পার্শ্বে ঝোপঝাড়ের ভিতর একটি বাদামি রং এর শপিং ব্যাগ পড়ে আছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ঝোপের মধ্যে শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র এবং কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page