October 12, 2026, 5:48 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার; ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের রাউজানে র‍্যাবের অভিযানে এক বিএনপির কর্মীর বাড়ি থেকে বন্দুকসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির ঐ কর্মীসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে অভিযান পরিচালনা শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১০টি বন্দুক, একটি এয়ারগান, ১৫টি কিরিচ, ৪টি রাম দা, ১১টি কার্তুজ, ৪টি কার্তুজের খোসা, ৩টি চাইনিজ কুড়াল, ৮টি লাটি ও ১৮টি আতশবাজি। এছাড়াও সামান্য পরিমাণে গাজা ও একটি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মৃত খায়েজ আহমেদের ছেলে স্থানীয় বিএনপির কর্মী মো. কামাল এবং মৃত শফিউল আলমের ছেলে মো. সোহেলকে আটক করা হয়।

তবে, আটক কামাল উপস্থিত সাংবদিকদের কাছে দাবি করেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো তার নয়। এসব কীভাবে এসেছে তিনি জানেন না।

উল্লেখ্য, ২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে রাজনৈতিক সহিংসতার কারণে রাউজানের ১০ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়। নিহতদের অধিকাংশেরই রাজনৈতিক পদ-পদবী না থাকলেও তারা স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব হত্যাকাণ্ডের নেপথ্যে আধিপত্য বিস্তার, মাটি-বালুর ব্যবসা, চাঁদাবাজির ভাগবাটোয়ারা উল্লেখযোগ্য বলে জানিয়েছেন র‍্যাব।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page