September 28, 2026, 6:27 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী তোফায়েল গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ প্রকাশ তোলাইয়াকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১ অক্টোবর) সকালে হাটহাজারী মদুনাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক তোফায়েল রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে হাটহাজারী মদুনাঘাট এলাকায় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। সন্ত্রাসী তোফায়েল দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, খুন ও ডাকাতিসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সাব্বির মো. সেলিম বাসসকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক তোফায়েল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page