April 5, 2026, 11:22 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়া ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে তিনটি মহিষের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে।

গতকাল রোববার (২০ এপ্রিল) বিকেলে বসুন্ধরা চরের গোবাদিয়া খালের পানি খাওয়ার পর মহিষগুলোর মৃত্যু হয়।

মৃত মহিষের মালিক মোহাম্মদ রফিক বলেন, বিকেলে বসুন্ধরা চরে মহিষগুলো আনতে গেলে দেখি তিনটি মহিষ মারা গেছে। প্রতিদিন এই বিলে আরও অনেক কৃষকের কয়েকশত গরু-মহিষ বিচরণ করে। ডিএপি কারখানা সবসময় বর্জ্য পানি ছাড়ার আগে মাইকিং করলেও এবার তা করেনি । যার ফলে আমরা সতর্ক হতে পারিনি। আমার তিনটি মহিষ মারা গেছে। আরো বেশ কয়েকটি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। সেটা আগামীকাল বলতে পারব। আমার মারা যাওয়া তিনটি মহিষের দাম প্রায় ৪ লাখ টাকা।

ডিএপি সার কারখানার জিএম (প্রশাসন) আব্দুল জলিল জানান, আমাদের কারখানায় তেমন এ্যামোনিয়ার উৎপাদন নেই। সামান্য যে বর্জ্য যায় তা খেলে পশু মারা যাওয়ার কথা নয়। কারখানার পানি খেয়ে মারা গেছে এটা সঠিক নয়। অন্য কারণেও মারা যেতে পারে। পোস্টমর্টেম করলে তখন বোঝা যাবে।  তারপরও আমরা মানুষের ক্ষতি হোক তা চাইনা। পোস্টমর্টেম রিপোর্টে যদি প্রমাণ হয়, তাহলে আমরা ক্ষতিপূরণ দেব।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page