September 25, 2026, 1:03 pm
শিরোনামঃ
জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
এইমাত্রপাওয়াঃ

৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রায় চার হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সরকার অনুমোদিত সব গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিক ও সংশ্লিষ্ট স্টাফদের জন্য সাংবাদিক পরিচয়পত্র এবং যানবাহনের জন্য স্টিকার প্রদান করা হবে। এ লক্ষ্যে গণমাধ্যমগুলোকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী, টেলিভিশনভিত্তিক অনলাইন পোর্টাল রয়েছে ১৮টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১২৯টি, আঞ্চলিক অনলাইন মিডিয়া ৬১টি এবং স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টাল রয়েছে ২৬৩টি।

এছাড়া মুদ্রিত সংবাদপত্রের মধ্যে রয়েছে দৈনিক ১ হাজার ৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১ হাজার ২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষান্মাসিক ২টি এবং বার্ষিক ২টি। সব মিলিয়ে সংবাদপত্রের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৭টি।

এর মধ্যে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা রয়েছে ১ হাজার ৪২২টি এবং ঢাকার বাইরে প্রকাশিত পত্রিকার সংখ্যা ১ হাজার ৯৩৫টি।

সব মিলিয়ে গণভোট ও সংসদ নির্বাচন কাভারেজের জন্য ৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস প্রদান করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page