September 28, 2026, 2:45 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক ও হেলপার গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার বড়তাকিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাস চালক রুবেল বেপারী (৩৭) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে এবং হেলপার মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে চালকের সিটের ডান পাশে থাকা বক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

আজকের বাংলা তারিখ



Our Like Page