November 3, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ

বশির আলমামুন, চট্টগ্রাম : ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে বন্দরের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ‘এলার্ট- ৪’ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দরের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ মে) সকালে বন্দর কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে ‘এলার্ট- ৪’ জারি করা হয়েছে। বন্দরের কনটেইনার উঠা-নামাসহ সকল ধরনের কনটেইনার হ্যান্ডলিং বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্দর জেটির সুরক্ষায় আজ (শনিবার) সকাল থেকে বন্দরের জেটি থেকে সকল জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের নিকটবর্তী এলাকায় নোঙরে থাকা সকল লাইটার জাহাজকে কর্ণফুলী নদীতে সরিয়ে ফেলা হয়েছে। বড় জাহাজগুলোকে বন্দরের বহিঃনোঙরে পাঠানো হয়েছে। বন্দরের জেটি, ইকুইপমেন্টসহ বন্দরের চ্যানেলের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page