October 10, 2026, 9:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্রগ্রামের সন্দ্বীপে ২ হাজার পরিবারের মাঝে সেহেরি-ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশনের উদ্যোগে চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলার দুই হাজার পরিবারের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোজা শুরুর আগেই ইফতার ও সেহেরি সামগ্রীগুলো পরিবারের মাঝে পৌছে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) আয়েশা আনোয়ারা নুরিয়া হাফেজিয়া মাদ্ররাসা ও এতিমখানা প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করেন মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন।

মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন বলেন, সংযমের মাস রমজানে অসহায় ও গরীব পরিবারগুলো যাতে রোজা রাখতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমার সামান্য উপহার। এই উপহারগুলোর মাধ্যমে অসহায় পরিবারগুলোর সামান্য যদি উপকার হয় তাহলেই আমার কষ্ট সার্থক হবে। আমার ক্ষুদ্র প্রচেষ্ঠায় চারটি ইউনিয়নের মধ্যে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছি। আগামীতে আরও বৃহৎ আকারে কার্যক্রম পরিচালনা করার ইচ্ছে
আছে।

মগধরা ইউনিয়নে সেহেরী ও ইফতার বিতরণের পর মাইটভাঙ্গা, মুছাপুর ও হারামিয়া ইউনিয়নেও এসব সামগ্রী বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page