March 6, 2026, 4:10 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

চন্দ্রযান ৩-এর সাফল্য কামনায় ভারতবাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের চন্দ্রযান ৩-এর সাফল্য কামনায় নামাজ পড়ল শিশুরা। সংবাদসংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ চন্দ্রযান ৩-র ল্যান্ডার যাতে নিখুঁতভাবে চাঁদে অবতরণ করতে পারে, সেজন্য লখনউয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ায় শিশুরা নামাজ পড়েছে। ভারত যাতে ইতিহাস গড়তে পারে, সেই জন্য কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থনা চলছে। খবর হিন্দুস্তান টাইমমসের।

পিটিআইয়ের প্রতিবেদন বলছে, লখনউয়ের ইদগাহের খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি জানিয়েছেন যে দারুল উলুম ফারাঙ্গি মহল ইদগাহে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, রাজ্যের সব মাদ্রাসায় চন্দ্রযান ৩-র ল্যান্ডিং সরাসরি সম্প্রচার করা হবে।

লখনউয়ের ইদগাহের খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি বলেন, ‘চাঁদে যাতে চন্দ্রযান ৩-র সফল ল্যান্ডিং হয়, ইসলামিক সেন্টার মাদ্রাসায় খুদেরা নমাজ পড়েছে। সব ধর্মেই চাঁদের আলাদা গুরুত্ব আছে। ইসলাম ধর্মেও চাঁদের বিশেষ গুরুত্ব আছে। হিন্দু ধর্মে চাঁদের বিশেষ গুরুত্ব আছে। তাই এই মিশনের প্রতি বাড়তি আকর্ষণও আছে।’

তিনি আরও বলেন, ‘খুদেরা এখানে বিজ্ঞান নিয়ে পড়াশোনাও করছে। তাই চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং নিয়ে ব্যাপক কৌতূহল।’

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার পা দেবে। আর সেই ইতিহাস তৈরির জন্য শেষ ২০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবার চাঁদে নামার মাত্র ২.১ কিলোমিটার আগে স্বপ্নভঙ্গের পরে চন্দ্রযান ৩-র শেষ পথটুকু নিয়ে বাড়তি উন্মাদনা, উৎকণ্ঠা, টেনশন তৈরি হয়েছে। তবে সবাই নিশ্চিত যে এবার সাফল্য পাবে চন্দ্রযান-৩।

চন্দ্রযান ৩-র সাফল্য কামনায় কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থনা চলছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page